1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

রাহুল-মোদি বাকযুদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৭৭ Time View

ভারতে ক্ষমতাসীন দল বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেস পরিবারতান্ত্রিক দল- উল্লেখ করে এর কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর তিনদিন পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। প্রায় ৯০ কোটি ভোটারের এ নির্বাচন ঘিরে রাজ্যে রাজ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। শনিবার উত্তরখণ্ডে জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সমালোচনা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলের ধর্মকেন্দ্রিক রাজনীতির।

একই দিন বিরোধী নেতা রাহুলকেও এক হাত নেন মোদি। পারিবারিক সূত্রে রাহুল নেতা হয়েছেন বলে মন্তব্য ভারতীয় প্রধানমন্ত্রীর। উত্তরপ্রদেশে হার নিশ্চিত জেনে, রাহুল কেরালার আসনে লড়ছেন বলে মত মোদির।

বিজেপি-কংগ্রেসের এমন বাকযুদ্ধের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, নির্বাচন ঘিরে স্বেচ্ছাচারী হয়ে ওঠা বিজেপির পরাজয় এবার নিশ্চিত।

তূণমূল নেত্রী মমতার দাবি, বিজেপির কোনো সুযোগই নেই দ্বিতীয়বার ক্ষমতায় আসার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেবল দেশ শাসন নয়, বিজেপির অভ্যন্তরেও একনায়কতন্ত্র বিরাজমান উল্লেখ করে দল ছেড়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ