1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

রাশিয়ায় বন্যায় মৃতদের জন্য রাষ্ট্রীয় শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২
  • ১৪০ Time View

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতদের উদ্দ্যেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় অঞ্চলটিতে কমপক্ষে ১৭১ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি। ৫৭ হাজার অধিবাসীর শহর ক্রিমস্কে সবচে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে কৃষ্ণসাগরের কাছে গেলেনজিকে এবং বন্দর নগরী নভোরসিয়াস্কেতেও হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে বন্যার পূর্বভাস সঠিকভাবে দেওয়া হয়েছিল কি না তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া প্রাণহানির পেছনে দায়িত্বে অবহেলা দায়ী কি না এ বিষয়ে একটি পৃথক অপরাধ তদন্ত চলছে জানা গেছে।

গত শনিবার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন শেষে পুতিন এই তদন্তের নির্দেশ দেন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

অবশ্য জলাধারের স্লুইসগেট খুলে দেওয়ার কারণেই বন্যা ভয়াবহ রূপ নেয় এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে কর্মকর্তারা।

পুতিন (৫৯) ২০১২ সালে তৃতীয় বারেরমত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশটিতে এমন ভয়াবহ দুর্যোগ দেখা দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ