1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১১৭ Time View

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকাল ৯টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান।

এদের মধ্যে আটজন করোনায় এবং নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৭ জনের মধ্যে নয়জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চারজন চাঁপাইনবাবগঞ্জের, দুজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ