1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রামপুরায় দুই তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৬৬ Time View

rampuraরাজধানীর রামপুরায় পৃথক ঘটনায় দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

তারা হলেন- সুরভী (২২) ও ইসরাত হুদা বিথী (১৬)। সুরভীর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় চিতলমারী থানার হাড়িয়াঘোপ গ্রামে। বিথী উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বিথীর বাবা নুরুল হুদা জানান, তিনি পরিবার নিয়ে রামপুরা ২ নম্বর রোড়ের ৩২ নম্বর বাড়িতে থাকেন। রাত ১০টার দিকে গলায় ফাঁস দেয় তার মেয়ে। তাকে উদ্ধার করে ঢাকা  মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সুরভীর দেবর তুহিন জানান, সুরভী তার স্বামীর সঙ্গে পূর্ব রামপুরার ৩৩৫ (ঙ) নম্বর বাড়ির পঞ্চম তলায় বসবাস করতেন। রাত নয়টার দিকে তার ভাই শাহে আলম কাজী (সুরভীর স্বামী) বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সুরভীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ