1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রাজনৈতিক সরকারের বাজেট রাজনৈতিক হওয়াটাই স্বাভাবিক: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১৩০ Time View

দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,“রাজনৈতিক সরকারের বাজেট তো রাজনৈতিকই হবে। কারণ নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি থাকে। বাজেট যতো বড় হবে ততো বেশি উন্নয়ন হবে। দেশের মানুষ বেড়েছে, তাই বাজেটের আকারও বাড়বে এটাই স্বাভাবিক।”

বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাতকের বটেরখাল নদীর ওপর সিরাজগঞ্জ সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, “বাংলাদেশে এখন আর জঙ্গিবাদ নেই। চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। বাজারে বাজারে গ্রেনেড ফুটেছিল। এখন আর বাজারে বাজারে গ্রেনেড ফোটে না। দেশ এখন জঙ্গিবাদমুক্ত। সরকার দেশকে দুর্ভিক্ষ, জঙ্গিবাদ ও ধর্মান্ধবাদ মুক্ত করে আলোকিত করেছে।”

মন্ত্রী বলেন, “সুনামগঞ্জ আর নেত্রকোনায় গ্যাস পাওয়া গেছে যার নাম সুনেত্র। এই সুনেত্রয় বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অচিরেই এ গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হবে।”

স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার বটেরখাল নদীর ওপর ৬ কোটি টাকা ব্যয়ে ১২৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ