1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা অপরাজনীতি করে, আগুন সন্ত্রাস করে, দেশের ক্ষতি করে, তাদের বয়কট করতে হবে। হিংসা হানাহানি যুদ্ধ বা সহিংসতা নয়, দেশের মানুষকে আওয়ামী লীগ শান্তির পথ দেখাচ্ছে।

তিনি বলেন, বিএনপি বলছে ‘শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালি হাতে ফিরবে’। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

কাদের বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থাইল্যান্ড, চীনের রাষ্ট্রদূতসহ ঢাকা ও দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ ও বৌদ্ধ ভিক্ষুরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ