1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে নারী আইনজীবীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ নভেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

রজধানীর কলাবাগান এলাকার বসিরউদ্দিন রোডের একটি বাড়ির ছাদ থেকে পরে আল্পনা দাশ (৩৫) নামে এক নারী আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল্পনা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন। তার স্বামী শিক্ষক রামপ্রসাদ বিশ্বাস। দেশের বাড়ি ফরিদপুরের মধুখালিতে। বর্তমানে তারা রাজধানীর কলাবাগানের বসিরউদ্দিন রোডের একটি বাড়ির ৬ষ্ঠ তলায় থাকতেন।

সংসারে তাদের ২ ছেলে ও ১ মেয়ে।

নিহত ওই নারীর স্বামী রামপ্রসাদ বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে ড্রাইভার ফোন করে জানায়, আমার স্ত্রী ছাদ থেকে পরে গেছেন। দ্রুত বাড়ি ফিরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, “আমার স্ত্রী আত্মহত্যা করতে পারে না। আমাদের সংসারে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ