1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ১০৫ Time View

marderরাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটির ৪ তলা থেকে চম্পা (৩৫) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। চম্পা কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলায় মিজানুর রহমানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। নিহত চম্পার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তার স্বামীর নাম হযরত আলী।

বুধবার রাত দেড়টার দিকে খবর পেয়ে রমনা থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গৃহকর্তা মিজানুর রহমানের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে চম্পাকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে যান। রাত ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখেন জানালা ভাঙ্গা এবং চম্পা বাসায় নেই।

পরে তারা খোঁজ নিয়ে দেখেন চম্পা কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাসা থেকে জানালা দিয়ে পালানোর সময় ৪ তলায় পড়ে মারা যায়।

গৃহকর্তা মিজানুর রহমান থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ