1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তার বলয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০১ Time View

rab action5একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের ওপর দেবেন। মঙ্গলবার বিকালে প্রকাশিত আপিল বিভাগের আজকের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে এ রায় ঘোষণার জন্য রাখা হয়েছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আদালতের প্রতিটি প্রবেশপথে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। আদালতে আগতদের পরিচয় নিশ্চিত ও তল্লাশি করা হচ্ছে। হাইকোর্টের দিকে যেতে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাশাপাশি সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ