1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

রনিকে গ্রেপ্তার করে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩
  • ১৩৮ Time View

inuদুই সাংবাদিক পেটানোর মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তারের মধ্যদিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে ইনু এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ। সুতরাং, এ অপরাধের সঙ্গে জড়িত মন্ত্রী-এমপি যেই হোক তাকে আদালতের বারান্দায় (কাঠগড়ায়) দাঁড়াতে হবে।

তিনি বলেন, ‘অনলাইন পত্রিকায় ভালো খবরের পাশপাশি অপপ্রচার ও গুজব, উস্কানি মোকাবেলার নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসকরা। তবে আমরা নিয়ন্ত্রণের নামে কণ্ঠরোধ চাই না। আমরা অনলাইন পত্রিকার প্রসার চাই, বিকাশ চাই।’

ইনু বলেন, ‘আমরা অনলাইন নীতিমালা করছি। মূলনীতির মধ্য থেকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়- সে বিষয়ে কিছু নতুন আইনও করা হয়েছে। আরো নতুন আইন করা যায় কিনা তা নীতিনির্ধারকরা ভাবছেন।’

উল্লেখ্য, সংবাদমাধ্যমের জন্য অষ্টম ওয়েজবোর্ড কবে নাগাদ গেজেট আকারে প্রকাশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ