1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রং-চং দিয়ে ঈদে ফিটনেসবিহীন গাড়ি সড়কে দেখলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৭ Time View

ঈদ যাত্রায় রং-চং দিয়ে পুরোনো গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (৩ জুন) পরিবহন মালিক, শ্রমিক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় ঈদ মৌসুম আসলে স্বল্পশিক্ষিত চালকদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। সেটি যেন করা না হয় সে ব্যাপারেও নজরদারি রাখা হবে।

গাড়ি চালকদের একটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পর বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সড়ক-মহাসড়কে ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে সর্বশেষ স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দেন উপদেষ্টা। এই ছবি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়ার জন্য নির্দেশনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ