1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

রংপুর ও কুড়িগ্রামে জাপা’র নতুন আহ্বায়ক কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

জাতীয় পার্টির রংপুর জেলা, মহানগর ও কুড়িগ্রাম জেলার বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিগুলো আগামী ১০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম কেন্দ্রীয় দফতরে জমা দেবে এবং ৯০ দিনের  মধ্যে উপজেলাগুলোর সম্মেলন শেষ করে জেলা সম্মেলন করবে।image_97718_0

বুধবার বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায়। এতে বলা হয়, “জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন।”

রংপুর জেলা কমিটিতে মোফাজ্জল হোসেন মাস্টারকে আহ্বায়ক, আবুল মাসুদ চৌধুরী নান্টুকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি আসিফ শাহরিয়ারকে সদস্য সচিব, মহানগর আহ্বায়ক কমিটিতে মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা)-কে আহ্বায়ক, অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী ও আব্দুর রউফ মানিককে যুগ্ম আহ্বায়ক এবং এস.এম. ইয়াসিরকে সদস্য সচিব এবং কুড়িগ্রাম জেলা কমিটিতে একেএম মোস্তাফিজুর রহমান এমপিকে আহ্বায়ক ও মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ