1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ মাথায় বল লেগে আহত সেই আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর রিজার্ভ থেকে নিলামে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ বাণিজ্যে সাইবার জালিয়াতি রোধে রপ্তানিকারকদের সচেতন করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার মন্দিরা সড়কসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। এর মধ্য দিয়ে শিক্ষা ও সেবামূলক কার্যক্রমে আরও একধাপ এগিয়ে গেল রংপুর।

লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন রফিক উল্লাহ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিদায়ী গভর্নর লায়ন শঙ্কর কুমার রায়, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এনায়েত উল্লাহ শফিক, রিজিয়ন চেয়ারপারসন লায়ন শামসুল আলম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ লায়ন আখতারুজ্জামান সাজু ও লায়ন নাজমুল আলম নাজু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহ্বায়ক ও লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন আলমগীর কবির, সেক্রেটারি লায়ন সাইফুল ইসলাম আজাদ, লায়ন এস এম রেজাউল করিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা একটি বড় স্বপ্ন দেখতে শুরু করেছি। এই স্কুলটি যারা পরিচালনা করবেন, তারা যেন শিক্ষার মান বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং সবাইকে নিয়ে একটি চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলেন। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থী পড়াশোনা করে বের হবে, তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে এবং দেশ গড়ার কাজে সম্পৃক্ত হবে।

আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের এই যাত্রা রংপুরের শিক্ষাঙ্গনে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে প্রত্যাশা করেন স্থানীয় সুধীজন ও আয়োজকরা।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন মাহিগঞ্জ লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের নেতৃবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উন্নতি কামনায় দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এলাকার ছেলে-মেয়েরা আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষার আলো আরও প্রসারিত হবে বলে তাঁরা মনে করেন।

তাঁরা আরও জানান, বাংলাদেশের প্রতিটি জেলার শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসতে পারবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় একটি উন্নত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে স্থানীয়দের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ