1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে ফিজি-গায়ানা-অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পাচার হওয়া অর্থ ফেরাতে দেওয়ানি মামলা করা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহভাজন এলাকায় টহলের পাশাপাশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেসিসি। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বললেন, খুলনায় সাম্প্রতিক নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেসিসির প্রশাসক জানালেন, দুটি ঘটনার পেছনেই রাজনৈতিক কারণ থাকতে পারে। জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম হওয়া এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে এসব ঘটনা ঘটানো হতে পারে। পাশাপাশি খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে যে কারণেই এসব ঘটনা ঘটানো হোক, সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোই এর উদ্দেশ্য। নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন আশ্বস্ত করলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনা ঘটিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। কেসিসির পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বললেন, নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে। এ জন্য প্রস্তুতি চলছে। সন্দেহভাজন এলাকায় যৌথ বাহিনীর টহল সন্ত্রাস দমনে আজ সোমবার সকাল থেকে খুলনা নগরীতে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, নগরীতে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোয় যৌথ বাহিনীর সদস্যরা টহল দেবেন। তিনি আরও বললেন, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল। তবে রাতের আঁধারে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় টহল বাড়ানো হয়েছে। যৌথ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় নজরদারি বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ