1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

যুবকদের হতে হবে খাপখোলা তরবারি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ১৪৮ Time View

3081তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যুবসমাজ কোনো নেতার তল্পিবাহক বা লাঠিয়াল হবে না, তারা হবে দেশগড়া ও রক্ষার খাপখোলা তরবারি।’

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদফতর মিলনায়তনে দু’দিনব্যাপি ‘জাতীয় যুব অধিকার অ্যাসেম্বলি’র উদ্বোধনী দিনের ‘যুব অধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি যুবকদের প্রতি এ আহ্বান জানান। ইউএসএইডের সহায়তায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ যুব সম্মেলন আয়োজন করেছে।

সমসাময়িক বিশ্বপ্রেক্ষাপট যে ‘বাকিদের উত্থানপর্ব’ এবং ‘তথ্যপ্রযুক্তির যুগ’, তা যুবসমাজকে স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যুবসমাজের দায়িত্ব হলো বাংলাদেশকে বৈষম্যমুক্ত সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া। আর একাজে শিক্ষার পাশাপাশি প্রয়োজন জাতির বিবেক হিসেবে অতন্দ্র প্রহরীর ভূমিকা।’

‘যুবাদের নতজানু হলে চলবে না, মাথা উঁচু করে চলতে হবে আর বুকে থাকতে হবে স্বপ্নের একটি পাহাড়। কিছু একটা হতেই হবে আপনাকে। বিশাল দেবদারু যদি না হতে পারেন, তো উপত্যকার ঝোপ হবেন। তা’ও যদি না হন, তবে পাহাড়ের গায়ে একমুঠো ঘাস হবেন- কিছু একটা হতেই হবে পৃথিবীতে’, মন্ত্রমুগ্ধ শত শত যুবকদের আত্মবিশ্বাসকে উৎসাহিত করে বলেন মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম এম আকাশ। বক্তারা যুবকদের সৃষ্টিশীল ও যুগোপযোগী ভাবনার জগতকে প্রসারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ