1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

যুদ্ধাপরাধের বিচারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলীপ বড়ুয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৬৯ Time View

‘৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো যুদ্ধাপরাধের বিচারেও একইভাবে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ আয়োজিত এক মানববন্ধনে  তিনি এ আহ্বান জানান।

জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা দিবস এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা ও ধর্মভিত্তিক রাজনীতি ও সাম্প্রদায়িকতা নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এ মানববন্ধন আয়োজন করা হয়।

দিলীপ বড়ুয়া বলেন, সন্ত্রাসবিরোধী জনসভা করতে গিয়েই সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন ‘জাতীয় বীর’ কাজী আরেফ আহমেদ।

মানববন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জিয়ার হাতে মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসনে গিয়েছিলো। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে।

এ সময় তিনি মহাজোটের সবাইকে এক হয়ে খালেদা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আইনের শাসন থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হবে তা খালেদা জিয়া টের পেয়েছেন।

এ সময় কাজী আরেফের ১২তম মৃত্যুবার্ষিকীকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উৎসর্গ করেন হাসানুল হক ইনু।

কাজী আরেফের খুনিরা ধরাছোঁয়ার বাইরে উল্লেখ করে তিনি তাদের বিচার দাবি করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আখতার, জাসদের স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান এবং এবিএম খালেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ