1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪৬ Time View

প্রথমবারের মতো মঞ্চনাটকের পরিচালনা করলেন জান্নাতুল টুম্পা। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত ও সূচনা থিয়েটার প্রযোজিত ‘অমানুষ’ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।

গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউ ব্রান্সউইকে ৯ বেয়ার্ড স্ট্রিটে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী হয়।

সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসর উপলক্ষে মঞ্চস্থ হয় নাটকটি। উৎসব আয়োজন করেছে এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক কোল্যাব আর্টস। নাটকের পোস্টার কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।

প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনা প্রসঙ্গে জান্নাতুল টুম্পা বলেন, নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছি প্রায় দুই দশক ধরে। ফলে নাটক নির্মাণকে খুব কাছ থেকে দেখার ও বোঝার অভিজ্ঞতা হয়েছে আমার। তবে পরিচালনায় আসার ইচ্ছে না থাকলেও প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদের ইচ্ছাতেই মূলত “অমানুষ” নাটকটি পরিচালনা করেছি। সকলের সমর্থন পেলে আগামীতেও নাট্য পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে।

উল্লেখ্য, “অমানুষ” নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আদর্শবাদী শিক্ষক, যিনি একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু চারপাশের দুর্নীতি, অনিয়ম আর সামাজিক চাপের মুখে সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। ক্রমশ হতাশা ও মানসিক চাপে ভেঙে পড়া এই মানুষটি এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়েন।

এদিকে তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন যে স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং তা ধরে রাখাই জীবনের আসল শক্তি। মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় এবং ব্যক্তির মানসিক সংগ্রামের এই তীব্র প্রতিফলন দর্শকদের গভীরভাবে ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই মানুষ, নাকি সমাজের চাপে ধীরে ধীরে “অমানুষ” হয়ে উঠছি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ