1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

যশোরে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪
  • ১৬১ Time View

যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের আব্দুর রবের ছেলে। এ সময় এক এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অভয়নগর থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানান, গত রবিবার রাতে অভয়নগর উপজেলার মাগুরা বাজারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন স্থানীয় পল্লী চিকিৎস চৈতন্য মণ্ডল। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি মেসবাহ বাহিনীর প্রধান মেসবাহর অন্যতম সহযোগী ছিলেন রবিউল ইসলাম। গতকাল রবিউলকে আটকের পর রাতে অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর সদস্যরা অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের শের আলী বিশ্বাসের বাঁশ বাগানের কাছে পৌঁছালে মেসবাহবাহিনীর লোকজন যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় গুলিবদ্ধি হয়ে রবিউল নিহত হন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ