1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ম্যানইউ’র ওপরে ম্যান সিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১৪৮ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ফিরে এলো ম্যানচেস্টার সিটি। সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরে এলো তারা।

ম্যানচেস্টার সিটি: ১ (ভিনসেন্ট কোম্পানি-৪৫ মিনিট)
ম্যানচেস্টার ইউনাইটেড: ০

প্রথমার্ধে ম্যানচেস্টার সিটিই তুলনামূলক ভালো খেলেছে। বেশ কয়েকবার গোলের সুযোগ হাত ফসকে বেরিয়ে গেলেও বিরতির ঠিক আগে ভিনসেন্ট কোম্পানী সিটেক এগিয়ে নেন।

পরের অর্ধে অনেক গোছানো ফুটবল খেলেও গোল শোধ দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। বরং ম্যান সিটি গোল ধরে রেখে খেলা শেষ করে।

মৌসুমের প্রথম থেকে এই দুই নগরপ্রতিদ্বন্দ্বী দারুণ পাল্লা দিচ্ছে। সিটিকে হটিয়ে একপর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে ম্যানইউ। গায়ে গায়ে এগিয়ে চলা এই দুই প্রতিপক্ষের পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে ম্যান সিটি।

৩৬ ম্যাচে তাদের সংগ্রহ সমান ৮৩ পয়েন্ট। তবে দুই গোলে ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষ জায়গাটি পেয়েছে ম্যান সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ