1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪০ Time View

কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা প্রতি হাজারে কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করার দাবি জানান।

এছাড়া মানববন্ধনে অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম কার্ড প্রদান, বন্ধ হয়ে যাওয়া পিপলসটেল, ন্যাশনাল ফোন ও ঢাকা ফোন নামে ৩ মোবাইল ফোন কোম্পানির কাছে রিচার্জ ব্যবসায়ীদের পাওনা অর্থ ফেরত, ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টারে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।

সেই সঙ্গে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সদস্য শফিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ