শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। তবে সারা দেশের সকল জেলা উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে।’
আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পহেলা নভেম্বর দেশজুড়ে পালিত হবে জাতীয় যুব দিবস।’
অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী পাবেন জাতীয় যুব পুরস্কার। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন সারা দেশে ১২ হাজার রিনিউয়েবল ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন উদ্বোধন হবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
যুব দিবস উপলক্ষে দেশি বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। যেখানে পর্যায়ক্রমে ৩ থেকে ৫ হাজার চাকরির ব্যবস্থা করা হবে।