1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক

মোদির বক্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান: সারতাজ আজিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ১৫২ Time View

image_129719_0ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রধানদের বৈঠক উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান সারতাজ আজিজ।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার ক্ষেত্রে ভারত ভূমিকা পালন করেছে বলে ঢাকায় দেয়া বিবৃতিতে মোদি স্বীকার করেছেন।

সারতাজ আজিজ বলেন, পাকিস্তান এ বিষয়টি জাতিসংঘ তুলবে। এ ছাড়া, নয়াদিল্লির শর্ত মেনে ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনাও বাতিল করে দেন তিনি। সারতাজ আজিজ বলেন, কাশ্মির ও পানি সমস্যার বিষয় না থাকলে ভারতের সঙ্গে আলোচনার কোনো মানে হয় না।

তিনি আরো বলেন, উত্তেজনাবিহীন সম্পর্ক চাইছে পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানবিরোধী যুদ্ধবাদী বৈরীনীতি গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। সারতাজ আজিজ দাবি করেন, পাকিস্তান বিরোধী বক্তব্যের ভিত্তিতে ভারতীয় নেতারা নির্বাচনে লড়েন।–আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ