1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

মেসি-হিগুয়েনদের চিলি পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ১৩৭ Time View

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি সুবিধা করতে পারছে না মেসি-হিগুয়েনদের আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সরাসরি চারটি দল খেলবে রাশিয়া বিশ্বকাপে। সেখানে মেসিদের অবস্থান পাঁচে। তাই শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসি-হিগুয়েন-ডি মারিয়ারা। আর্জেন্টিনার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে ৫.৩০ মিনিটে।

২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে এই চিলির কাছেই টানা হেরেছে আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে সঙ্গে ম্যাচটি অনেকটা প্রতিশোধেরও।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, মেসি খেলেছেন পাঁচটিতে। আলবেসেলিয়েস্তেরা জিতেছে শুধু ওই পাঁচ ম্যাচেই। মেসিবিহীন বাকি সাত ম্যাচের তিনটিতে হার আর চারটিতে ড্র করেছেন ডি মারিয়া-মাচেরানোরা।

তবে আজকের ম্যাচে জয় নিয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ বাউজা বলেন, `চিলি কঠিন প্রতিপক্ষ, তবে এ ম্যাচের ফল আমাদের পক্ষেই আসবে।` এছাড়া বাউজার জন্য স্বস্তির খবর হচ্ছে, চিলি তাদের সেরা দুই পারফরমারকে নিয়ে নামতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আর্তুরো ভিদাল আর ফিটনেস সমস্যায় আছেন অ্যালেক্সিস সানচেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ