1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

মেঘ’র শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীর হাতে নিহত সাংবাদিক দম্পতি মেহরুণ রুনি ও সাগর সরওয়ারের একমাত্র শিশুপুত্র মেঘ এর শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেছেন ‘যতদিন আমি জীবিত আছি মেহরুন রুনি ও সাগর সরওয়ারের সন্তানের শিক্ষাসহ উন্নত জীবন গড়ে তোলার জন্য যা যা করার দরকার তার সবই আমি করবো।’

সোমবার সন্ধ্যায় মেঘকে সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মেহরুন রুনির মা নুরুনাহার মির্জা ও সাগর সরওয়ারের মা সালেহা বেগম।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদ্য স্বজন হারানো এই তিন জন গণভবনে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তাদের জড়িয়ে ধরে সমবেদনা জানান।

সাগর ও রুনির দুই মা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন।

প্রধানমন্ত্রী এসময় হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের প্রতিশ্রুতি পুনব্যর্ক্ত করেন।

তিনি বলেন, ‘স্বজন হারানোর বেদনা কেমন আমি তা জানি। আমরা দুই বোন একসঙ্গে বাবা-মা-ভাইদেরসহ পরিবার পরিজন হারিয়েছি।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। শাকিল ছাড়াও এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা-লীর সদস্য আমীর হোসেন আমু ও পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ