1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

মুম্বাইয়ের বিপক্ষে দুরন্ত জয় পাঞ্জাবের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

মুম্বাইয়ের বিরুদ্ধে আর্শদীপ সিংয়ের বোলিং ঝলকে বাজিমাত করল পাঞ্জাব কিংস।
শনিবার (২২ এপ্রিল) আইপিএলের ৩১তম ম্যাচে ১৩ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে মুম্বাই। এই ছয় উইকেটের ৪টিই তুলে নিয়েছেন পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং। এর মধ্যে শেষ ওভারেই শিকার করেছেন টানা দুই উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ম্যাথু শর্টের (১১) উইকেট হারায় পাঞ্জাব। এরপর নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারালেও রান তোলার গতি ঠিক পথেই ছিল। পাঁচ ও ছয়ে ব্যাট করতে নামা হরপ্রীত সিং ও এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান দারুণভাবে হাল ধরেন। হরপ্রীতের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪১ রান। আর কারান খেলেন ২৯ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দারুণ ভূমিকা রাখেন জিতেশ শর্মা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার ঈশান কিষাণের (৪) উইকেট হারালেও রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। দুজনেই পাঞ্জাবের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। রোহিত ফিফটির দেখা না পেলেও খেলেছেন ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস। তবে অধিনায়কের বিদায়েও চাপে পড়েনি স্বাগতিকরা। বরং সূর্যকুমার যাদব এসেই আগ্রাসী ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলিং লাইনআপ তছনছ করে দেন। মাত্র ২৩ বলে তুলে নেন ফিফটি, যা টি-টোয়েন্টিতে তার দ্রুততম।
৪৩ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে গ্রিন বিদায় নেওয়ার পর হাত খুলে খেলতে থাকেন সূর্য। সূর্য-ঝড়েই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মুম্বাই। কিন্তু শেষ করে আসতে পারেননি তিনি। ২৬ বলে ৫৭ করে আউট হয়ে যান তিনি; মুম্বাই ১৮২ রানে চতুর্থ উইকেট হারায়। কিন্তু শেষ ওভারে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আর্শদীপ সিং। ওই ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান খরচ করার পর টানা দুই বলে দুই উইকেট তুলে নেন আর্শদীপ। দুইবারই মিডল স্ট্যাম্প ভাঙেন পাঞ্জাবের এই পেসার। শেষ ওভারে মাত্র ২ রান খরচ করেন আর্শদীপ। সবশেষে বিফলেই যায় মুম্বাইয়ের শেষ ভরসা টিম ডেভিড-এর ১৩ বলে অপরাজিত ২৫ রানের দুর্দান্ত ইনিংস।
এর ফলে ৭ ম্যাচে চতুর্থ জয় পাওয়া পাঞ্জাব আছে পয়েন্ট টেবিলের পাঁচে। আর ৬ ম্যাচের ৩টিতে হেরে যাওয়া মুম্বাই আছে সাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ