1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

মুম্বাইয়ের বিপক্ষেই আজ মাঠে নামবেন মোস্তাফিজ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১২৯ Time View

প্রথমবারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আইপিএলের দল হায়দরাবাদের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ। আর সবকিছু ঠিক থাকলে আজই মুম্বাইয়ের বিপক্ষে মাঠেও দেখা যেতে পারে গত মৌসুমের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এই তারকাকে। এমটাই আভাস দিয়েছেন হায়দরাবাদের কোচ টম মুডি।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও হায়দরাবাদের সাবেক এই তারকা বলেন, `মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দিয়েছে, আর সে কার জায়গায় খেলবে এ সিদ্ধান্ত হতে পারে ম্যাচের আগে। তবে চূড়ান্ত একাদশে সে আমাদের বিবেচনায় আছে।`

গত মৌসুমে প্রথমবারের মত আইপিএল খেলতে গিয়ে কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে মোস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট।

মোস্তাফিজকে ছাড়াই ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

উল্লেখ্য, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ