1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

মুনমুন সেনের বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ Time View

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে তার বালিগঞ্জের বাসায় এ ঘটনা ঘটে। পরে মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ১০-১৫ জন দুর্বৃত্ত। প্রাক্তন সাংসদের কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এজন‌্য তাদের অকথ্য ভাষায় গালিগালিজ করে। তাদের মারধর করা হয়। ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামে তিনজন আহত হয়েছেন। মুনমুন সেনের কর্মচারীদের পোশাকও ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর বালিগঞ্জ থানায় ফোন করেন মুনমুন সেন। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পাওয়ার পর রোববার (৫ সেপ্টেম্বর) চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মুনমুন সেনের দুই কন‌্যা জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, রিয়া সেন। এ সময় তারা বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ