1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

মিরাজকে পেয়ে খুশির বান খুলনায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ Time View

mirazমিরাজের খুলনার খালিশপুরের বাসা থেকে: ইংল্যান্ড বধের নায়ক মেহেদি হাসান মিরাজ নিজ শহর খুলনায় ফিরেছেন।  সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে খুলনার খালিশপুরের হাউ‌জিং স্টেটের বিআই‌ডি‌সি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটের নিজ বাসায় এসে পৌঁছান তিনি।

এ সময় খুলনাবাসীর ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হন ১৯ বছরের এই ক্রিকেটার। এ সময় ‘মিরাজ’ ‘মিরাজ’ স্লোগান দিতে থাকেন উপস্থিত ভক্তরা। মিরাজকে পেয়ে যেন ঈদের আনন্দ নেমে আসে খুলনায়।

সোমবার বিকেলের ফ্লাইটে যশোর হয়ে নিজ বাড়িতে পৌঁছান খুলনার এ সন্তান। মিরাজের বাড়িতে ফেরার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মো. জালাল হোসেন, মা মিনারা বেগম, বোন রুমানা আক্তার মিম্মাসহ এলাকাবাসী।  বাড়ি ঢুকেই বাবাকে জড়িয়ে ধরেন মিরাজ। আনন্দ ভাগাভাগি করতে পিছপা হননি স্থানীয়রাও। ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এলাকার সন্তানকে কাছে পেয়ে আনন্দে ভাসছে এখন গোটা খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ