1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

মিঠাবাড়ী ৮ দলীয় আলাউদ্দীন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ১৪১ Time View

মিঠাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় আলাউদ্দীন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় গৌরী ঘোনা ও হরিহরনগর ফুটবল একাদশ অংশ গ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউপি সদস্য মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন তাজেল, এছাড়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পাটকেলঘাটায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : দেশব্যাপী জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলা শাখা ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী তবিবুর রহমান, প্রভাষক রাজু আহম্মেদ, মোঃ ইখতিয়ার হোসেন, প্রভাষক আতিয়ার রহমান, বিশ্বাস আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন মিন্টু, শেখ মুন্নাফ হোসেন শিম্পু, শেখ আব্দুর রশিদ সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে জামায়াত শিবির নৈরাজ্য সৃষ্টি করে যে তান্ডব চালাচ্ছে তা নজির বিহীন। জামায়াত শিবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা অবিলম্বে রাজাকারদের ফাঁসির দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ