1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মালয়েশিয়া বিমানবন্দরে আরও বাংলাদেশি আটক, তথ্য আদিলুরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৯১ Time View

মালয়েশিয়ার বিমানবন্দরে ৩০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক থাকতে দেখেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান।

গেল বৃহস্পতিবার ভোরের দিকে কুয়ালালামপুর বিমানবন্দরে আদিলুরকে আটক করেছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তারা। আদিলুর জানিয়েছেন, সেখানেই তিনি বাংলাদেশিদের আটক থাকতে দেখেছেন।

শনিবার গুলশানে অধিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আদিলুর।

তিনি বলেন, আমাকে মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। তাদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন।

নিজের আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে দেখছে।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের পর রাখা ডিটেনশন সেন্টার সম্পর্কে তিনি বলেন, এই ডিটেনশন সেন্টারগুলো বেসরকারি। এখানে শুধু পানি বিনামূল্যে পাওয়া যায়। টাকা দিয়ে খাবার কিনে খেতে হয়। এখানে অনেক বাংলাদেশি আছেন, যারা পানি খেয়ে বেঁচে আছেন।

আদিলুর রহমান খান বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশি এক নারীকে ফেরত পাঠানো হয়েছে। ওই নারী তাকে জানিয়েছেন, তার স্বামী ১১ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। তিন মাসের ভিসা নিয়ে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ