1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়। পরে রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৬৩, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৫, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৪, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৪ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ