1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৬ Time View

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে (৭৫) গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে এমএসিসি সদর দপ্তরে কয়েক ঘণ্টা জবানবন্দি দেওয়ার পর মুহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে।

এদিকে, মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এর আগে, একই অভিযোগে দেশটির আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে পরবর্তী ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তিনি মালয়েশিয়ার দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ