1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

মার্শ-স্মিথ জুটিতে চাপা পড়ছে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

সেঞ্চুরি করেও আরও বাড়তি ২২টি রান করেছেন। এখান থেকে কিছু রান শন মার্শ সঙ্গী স্টিভেন স্মিথকে ধার দিতেই পারতেন। বেচারার রাতের ঘুমটা তাহলে ভালো হতো। স্মিথ যে ৯১ রানে অপরাজিত থেকে ফিরেছেন।

৯৮ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট ফেলে দিয়ে সেঞ্চুরিয়ন টেস্টে দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তখনো বোঝেনি কী বিপদ ওত পেতে আছে সামনে। লাঞ্চের পর অষ্টম ওভারে সেই যে উইকেটে একসঙ্গে হলেন মার্শ আর স্মিথ, সারা দিনে আর তাঁদের আলাদাই করা গেল না। পঞ্চম উইকেটে দুজনে এরই মধ্যে ১৯৯ রান যোগ করেছেন।

প্রায় তিন বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে সব ক্ষুধা মিটিয়ে নেওয়ার পণই যেন করে ১২২ রানে অপরাজিত আছেন মার্শ। গত অ্যাশেজে দুটো সেঞ্চুরি করা স্মিথ আগামীকাল সকালেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা পাওয়ার স্বপ্ন নিয়েই আজ ঘুমোতে যাবেন।

রোদজ্বলা দিনটাতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্তই নিয়েছিলেন গ্রায়েম স্মিথ। প্রথম দিনের উইকেট থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলে। দিনের পঞ্চম ওভারেই ডেল স্টেইন ডেভিড ওয়ার্নারকে আর নবম ওভারে মরনে মরকেল ক্রিস রজার্সকে ফিরিয়ে দিলে ২৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া।

লাঞ্চের কিছুক্ষণ আগে এই ম্যাচে অভিষিক্ত অ্যালেক্স ডুলান ২৭ রান করে রায়ান ম্যাকলারেনের শিকার হন। লাঞ্চ থেকে ফিরে এসে স্টেইন দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ককে।
এই পর্যন্ত দক্ষিণ আফ্রিকা। বাকিটা সময় শুধুই অস্ট্রেলিয়ার। আরও স্পষ্ট ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ