1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

মারিয়া চৌধুরীর আশাবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ২৩০ Time View

নতুন প্রজন্মের গ্ল্যামারাস অভিনেত্রী মারিয়া চৌধুরী বরেণ্য নির্মাতা সোহানুর রহমানের asudiajskdl‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসনে। চুক্তির পর পরই ছবির বেশিরভাগ অংশের কাজও শেষ করেন তিনি। মাঝে কিছু দিন বিরতি দিয়ে এবার আবারও ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন মারিয়া। আগামী ১৩ অক্টোবর ঢাকার উত্তরায় দুদিন শুটিং হবে ছবিটির। এরপর ২০ অক্টোবর পাবনায় একটি গান এবং বাকি থাকা অল্প কিছু দৃশ্যের শুটিংয়ে যাবে ছবির পুরো ইউনিট। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ইমরান এবং মারিয়া চৌধুরী। এছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর সানী ও তানিয়া বৃষ্টি। এ ছবি প্রসঙ্গে মারিয়া চৌধুরী বলেন, এরই মধ্যে ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ছবির পুরো কাজ শেষ হবে বলে আশা করছি। এ বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম ছবিতে সোহানুর রহমান সোহানের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মারিয়া বলেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সালমান শাহ ও মৌসুমী আপুর মতো তারকাদের শুরু হয়েছিল তার হাত ধরে। প্রতিষ্ঠিত অনেক নায়ক-নায়িকাকেও তিনি সিনেমায় এনেছেন। এবার তার ছবিতে অভিনয় করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সব মিলিয়ে আমি ছবিটি নিয়ে অনেক এক্সাইটেড। কারণ প্রথম ছবি হলেও এখানে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। জানিনা কতটুকু দিতে পেরেছি। তবে আমি চেষ্টা করেছি শতভাগ। এ চেষ্টাটা সব সময় করে যেতে চাই। প্রথম ছবি বলে এটি আমার ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। আসলে ভাল লাগার পুরো বিষয়টাই দর্শকদের ওপর নির্ভর করছে। অপেক্ষায় আছি বড় পর্দায় নিজেকে দেখার দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ