1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাঠে নেমেই সর্বোচ্চ ম্যাচের, গোল করেও রেকর্ড গড়লেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে অন্তত ৭টি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেই গড়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। শুধু তাই নয়, গোল করে গড়লেন আরও কয়েকটি রেকর্ড।

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। সেমিফাইনালেই ম্যাথাউসকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। এবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার পরই মেসির নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে।

শুধু সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও চলে আসলো মেসির দখলে। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছিলেন। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির রেকর্ড পার হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনাল খেলতে নামার সময় মেসির নামের পাশে শোভা পাচ্ছিলো ২১৯৪ মিনিট।

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। পেনাল্টি থেকে গোল করার পর মেসিরও গোল সংখ্যা দাঁড়ালো মোট ১২টিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ