1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মাঠে ও মাঠের বাইরে হামজা আমার অনুপ্রেরণা: ফারহান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের গোলটি দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না হামজা চৌধুরী। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড যখন বল জালে পাঠালেন, বিস্ময়ে মুখ হাঁ হয়ে গিয়েছিল বাংলাদেশ অধিনায়কের। দুই হাত ওপরে তুলে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যোগ দেন উদ্‌যাপনে। এরপর ফারহানের কাঁধে হাত রেখে তাঁকেই দেখিয়ে দেন সবাইকে। যেন বলতে চাইলেন, এই তরুণই ভবিষ্যতের বাংলাদেশের বড় ভরসা। এবার সেই হামজাকে নিয়েই নিজের মুগ্ধতার কথা জানালেন ফারহান।সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অন্যতম আলোচিত ফুটবলার ছিলেন ফারহান। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে তার অসাধারণ একক প্রচেষ্টার গোলটি নজর কেড়েছিল ফুটবলপ্রেমীদের। তবে আলো ছড়িয়েও শেষ পর্যন্ত বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি এই তরুণ।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেই হতাশার দুই সপ্তাহ পর ইংল্যান্ডের ন্যাশনাল লিগের সম্প্রচারমাধ্যম ডাজনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ফারহান, ‘দলে হামজার মতো একজন ফুটবলার থাকা সত্যিই দারুণ ব্যাপার। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাঠে ও মাঠের বাইরে তিনি আমার অনুপ্রেরণা।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে হামজার। বর্তমানে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। এমন একজন ফুটবলারের সঙ্গে জাতীয় দলের ড্রেসিংরুম ভাগ করে নেওয়া তরুণদের জন্য বড় সুযোগ। তবে ফারহানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে হামজার আগ্রহ। বিশেষ করে মাঠে কোন জায়গায় থাকতে হবে, কখন কোথায় দৌড়াতে হবে কিংবা আক্রমণের সময় কীভাবে সঠিক জায়গা খুঁজে নিতে হবে, এসব বিষয়ে নিয়মিত পরামর্শ দেন বাংলাদেশ অধিনায়ক।

ফারহান বলেন, ‘হামজা মানুষ হিসেবেও অসাধারণ। মাঠে কীভাবে খেলব, কোথায় অবস্থান নেব, নিজের পরিকল্পনা অনুযায়ী কোন জায়গায় থাকা উচিত, এসব বিষয়ে তিনি সব সময় আমাকে পরামর্শ দিতে প্রস্তুত থাকেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি।’

আক্রমণভাগের একজন তরুণ ফুটবলারের জন্য এই পরামর্শগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, শুধু বল পায়ে দক্ষতা কিংবা গতির ওপর নির্ভর করে আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত ভালো করা কঠিন। প্রতিপক্ষের রক্ষণে ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, সঠিক সময়ে দৌড় শুরু করা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রয়োজন। হামজার কাছ থেকে সেই বিষয়গুলোই শেখার চেষ্টা করছেন ফারহান।

ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ এখনো আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পর্যায়ে আছেন। অন্যদিকে প্রিমিয়ার লিগের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা আছে হামজার। দুজনের অভিজ্ঞতায় বড় ব্যবধান থাকলেও তাদের সম্পর্কের ক্ষেত্রে সেটি বাধা হয়ে দাঁড়ায়নি।

বরং ফারহানের বক্তব্যে উঠে এসেছে হামজার সহজে মিশতে পারার গুণটি। তরুণ সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে কিংবা তাদের খেলার ছোটখাটো ভুল শুধরে দিতে সব সময়ই আগ্রহী বাংলাদেশ অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ