1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

মাগুরায় ৪৯ জন কিশোরীর মাঝে ব্র্যাকের ৭ াখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৬২ Time View

brac-logoমাগুরায় বেসরকারি সংস্থা ব্র্যাক ৪৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী কিশোরীর মধ্যে বুধবার বৃত্তি হিসেবে ৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেছে।
শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া ব্র্যাক অফিসে ‘ব্র্যাক শিক্ষা কর্মসূচি সোফিয়া কিশোরী ক্লাব প্রকল্পের’ আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কাজে উদ্বুদ্ধকরণে বৃত্তি হিসেবে এ চেক প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ প্রাপ্তদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক কিশোরীকে ১৫ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তির চেক বিতরণ করেন।
ব্র্যাকের সমন্বয়কারী রোকেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কনিকা ফেরদাউস এস এস সোফিয়া, সায়রা খাতুন এ এম সোফিয়া। অনুষ্ঠানে ব্র্যাকের কিশোরী ক্লাবের ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ২০১০ সাল থেকে প্রতি বছর সোফিয়া কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোরীদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ শেষে বৃত্তি হিসেবে এ অর্থ প্রদান করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ