1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

মসুলে ইরাকি বাহিনীর হাতে দায়েশ কমান্ডার নিহত; আটক ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ৫৮ Time View

ইরাকের সামরিক বাহিনীর হাতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের এক কমান্ডার নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুলে ইরাকি বাহিনীর সন্ত্রাসবাদ-বিরোধী এক অভিযানে দায়েশের এ কমান্ডার নিহত হয়। এ সময় আরো ১৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকালের (রোববার) অভিযানে ইরাকি সামরিক বাহিনীকে সহায়তা করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি। ইরাকের যেসব জায়গায় এখনো কিছু কিছু বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী থেকে গেছে তাদেরকে নির্মূল করার অভিযান অব্যাহত রেখেছে ইরাকি সামরিক বাহিনী।
ইরাকি নিরাপত্তা বাহিনীর মেজর আযাদ ফুয়াদ আরবি ভাষার টেলিভিশন চ্যানেল দিজলাকে জানান, “নেইনাভা কমান্ডের সেনারা মসুলের উত্তরে বাদুশ এলাকায় গুরুত্বপূর্ণ অভিযান চালায় এবং দায়েশের ওই শীর্ষ কমান্ডারকে হত্যা করতে সক্ষম হয়।”
মেজর ফুয়াদ জানান, অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের ৩০টি গ্রামে হাশদ আশ-শাবি দায়েশ-বিরোধী অভিযান চালানোর একদিন পর মসুলে এ অভিযান চালানো হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ