1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৬০ Time View

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ কারনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার (১৪ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিগুলো পালন করবে।

অন্যদিকে, প্রবাসীকর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে ফিরতে পারবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিশ্চিত করবে।

প্রসঙ্গত, দেশে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। প্রথম দফা লকডাউনের পর ১৪ থেকে ২০ এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের লকডাউন কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এই সময় সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ