1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৯০ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে চলছিল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীর পরিবাগ নালিপারা (পরিবাগ মসজিদ সংলগ্ন দক্ষিণ গেটে) অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সেখানে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শুনে উত্তর দিচ্ছিলেন মেয়র। সেসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

প্রশ্নের উত্তর দেয়ার সময়ই হঠাৎ ভেঙে পড়লো মঞ্চ। মেয়রসহ মঞ্চে উপস্থিত সবাই ভাঙা মঞ্চ নিয়ে পড়ে গেলেন নিচে। এসময় মঞ্চে প্রায় ৩০-৩৫ জনের মত ছিলেন। তবে কেউ আহত হননি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার কিছু সময় পরে এ ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছিল। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ