1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ‘হয়ে উঠবে প্রবাসী খেলোয়াড়রা’ নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার

ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভোর সাড়ে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্বদিক থেকে হালকা বাতাস বইছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আকাশ থেকে মেঘ কেটে যেতে পারে।

এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মৌসুমি বৃষ্টির প্রভাবে ধীরে ধীরে বাড়তে পারে শীতের আমেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ