জাহাঙ্গীর হুসাইন হেলালের দাবি, চাঁদাবাজির ভয়ে খুলনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। সাধারণ মানুষও ভয়ে অভিযোগ করার সাহস পাচ্ছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা মহানগরীসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
খুলনাকে ‘মৃত নগরী’ হিসেবে বর্ণনা করে তার দাবি, চাঁদাবাজির ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। সাধারণ মানুষও ভয়ে অভিযোগ করার সাহস পাচ্ছেন না।
জাতীয় সংসদে মঙ্গলবার কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসে এসব অভিযোগ করেন এই সংসদ সদস্য।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হেলাল বলেন, “কয়েকদিন আগে প্রধানমন্ত্রী খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়েছে।
“খুলনার ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত চাঁদাবাজির শিকার হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভুক্তভোগীরা ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করছেন না। খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে। কিন্তু এসব সংস্থার কার্যক্রম পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর হচ্ছে না।”
সংসদে খুলনাবাসীর নিরাপত্তার দাবি তুলে ধরেন তিনি। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদেরও দৃষ্টি আকর্ষণ করেন হেলাল।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন