1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

ভেনিজুয়েলা থেকে সিএনএনকে বহিষ্কারের হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৪ Time View

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। ভেনিজুয়েলায় চলা সরকার বিরোধী বিক্ষোভের সংবাদ প্রকাশের জের ধরে তিনি এ হুমকি দেন গণমাধ্যমটিকে।

রাষ্ট্রীয় এক টেলিভিশন ভাষণে তিনি বিদেশি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, অনেক প্রপাগাণ্ডা চালানো হয়েছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ-প্রপাগাণ্ডা আমি সহ্য করব না। এ সময় তিনি সিএনএনের উদ্দেশ্যে বলেন, যদি সিএনএন তার প্রকাশিত সংবাদ সংশোধন না করে তাহলে সিএনএনকে দেশ থেকে বের করে দেওয়া হবে।

তিনি জানান, ভেনিজুয়েলার ত্যাচিরা প্রদেশে চলমান অসন্তোষ বন্ধে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

এ সময় তিনি সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলসকে দায়ী করেন।

তবে ক্যাপরিলস প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি। কিন্তু সরকারই তার অভিযোগ আমলে নিচ্ছে না।

এক সংবাদ সম্মেলনে ক্যাপরিলস শনিবারও সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ