1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ভূমি জরিপে হয়রানি বন্ধের সুপারিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৮৫ Time View

ভূমি জরিপ কাজে সাধারণ মানুষের হয়রানি বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া জরিপের কাজে ভূমি মন্ত্রণালয় ও অধিদফতরের মধ্যে সমন্বয় এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং জাহান আরা বেগম সুরমা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে গৃহীত গুচ্ছগ্রাম প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

কমিটি ‘স্ট্রেংদেনিং অ্যাকসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অব বাংলাদেশ’ প্রকল্প থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিজস্ব জনবল দিয়ে অবশিষ্ট সকল উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের কাজ চলমান রাখার সুপারিশ করে।

বৈঠকে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও সেটেলমেন্ট অফিসের সঙ্গে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে সফটওয়ার ব্যবহার করে সকল উপজেলায় অনলাইন মিউটেশন কার্যক্রম চলমান রাখার সুপারিশ করা হয়। কমিটি পরবর্তী সভায় ভাওয়াল স্টেটের সকল সম্পতির তথ্য সম্বলিত তালিকা উপস্থাপনের সুপারিশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ