1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৩ পুণ্যার্থী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ১৭০ Time View

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। আজ শুক্রবার সকালে জামশেদপুর থেকে sdfrds৪০ কিলোমিটার দূরে সেরাইকেলা-খারসন জেলার ৩৩ নম্বর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে। এঘটনায় ১১ জন পূণ্যার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি বিহারের সিভানের অন্দ্রবাজারে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাসে করে দেয়াঘর থেকে ওড়িষ্যার পুরি হয়ে বিহারের সিওয়ানে ফিরছিলেন তারা। এ সময় সময় চৌকা এলাকায় বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার বাসটির সব যাত্রী পুণ্যার্থী ছিলেন। তারা বিহারের সিওয়ানের বাসিন্দা। পুণ্যার্থীরা দেওগড়েরর বাবাধাম মন্দির পরিদর্শন করে ওডিশার পুরীতে গিয়েছিলেন। সেখান থেকে সিওয়ান ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ