1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

ভারতে শুরু হলো সবচেয়ে বড় ভ্যাকসিনেশন কার্যক্রম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

ভারতে শুরু হলো সবচেয়ে বড় ভ্যাক্সিনেশন কার্যক্রম। দিনে অন্তত ৫০ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনতে চায় দেশটির সরকার। আগে ৬০ ঊর্ধ্বদের টিকা দেয়া হলেও এবার ৪৫ বছরের বেশি সবাইকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। স্থানীয়দের প্রত্যাশা, ভ্যাকসিন প্রয়োগ বাড়ার সাথে কমবে কোভিডের ভয়াবহতা।

গেলো অক্টোবরের পর আবারও দৈনিক ৭০ হাজারের বেশী রোগী শনাক্ত হলো ভারতে। করোনার ভয়াবহতা বাড়তে থাকায় ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে নয়াদিল্লী। আগে স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি বয়স্করা টিকা পেলেও ১ এপ্রিল থেকে ৪৫ বছর বয়সীরাও আসছে টিকার আওতায়।দিনে কমপক্ষে ৫০ লাখ মানুষকে ভ্যকসিনেশন কার্যক্রমের আওতায় আনতে চায় মোদি প্রশাসন।

ভারতীয় চিকিৎসক তশি নামগাইল বলেন, কে শ্রমিক বা কে পর্যটক কোন পার্থক্য থাকবে না সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে চাই আমরা। স্থানীয় টিকাদান কেন্দ্রে গেলেই সবাইকে দেয়া হচ্ছে ভ্যাকসিন।

টিকাদান ব্যবস্থাপনা ও গোটা কার্যক্রমে খুশি গ্রহণকারীরা। তাদের আশা, টিকা প্রদানে গতি বাড়লেই করোনার বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব। থারতের সাধারণ মানুষ বলছেন, প্রত্যেক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি এভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকলে ভারত থেকে দ্রুতই বিদায় নেবে করোনা। এখন বেশির ভাগ দেশই মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভ্যাকসিন নেয়ার পাশাপাশি সচেতন না হলে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না করোনাকে।

১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে সাড়ে ৬ কোটির বেশি মানুষকে। এর মধ্যে দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন প্রায় ১ কোটি মানুষ। জুলাই মাসের মধ্যে ২৫ কোটির বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ