1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ভারতে ভবন ধস: ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০১৩
  • ১৭১ Time View

আবারো ভারতে ভবন ধসের ঘটনা ঘটেছে। সোমবার ভারতের অন্ধ্র প্রদেশের সেকুন্দারাবাদ এলাকার একটি দ্বিতল হোটেল ধসে পড়ার ঘটনায় রেস্টুরেন্টে কর্মরত ১৪ কর্মী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। আহত ৮ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংস্তুপের নিচে আটকা পড়া বাকি মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেনে উদ্ধার কর্মীরা।

কতজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা বি সুরেন্দর জানান, সিটি লাইট নামের ওই হোটেলটি আজ বেশ সকালের দিকে ধসে পড়ার ঘটনায় ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ব্যস্ত সড়কের পাশে অবস্থিত ওই হোটেলে কমপক্ষে ৪২জন কর্মী ছিলেন। হোটেলটির রান্নাঘরের একাংশের দেয়াল ধসে পড়ার পরপরই পুরো ভবনটি বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি ছিল বেশ পুরনো ও দেয়ালে ফাটলের চিহ্ন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ