1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৩ Time View

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার ২০১ জন।

এর আগে মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা দৈনিক সংক্রমণ বিবেচনায় ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ