1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

ভারতে দৈনিক আক্রান্ত লাখের নিচে, আরও ২১২৩ মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৭২ Time View

টানা দুই মাসেরও বেশি সময় তাণ্ডবের পর ভারতে প্রতিদিনই কমছে করোনাভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। এক সময় চার লাখ ছাড়ানো দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বশেষ ২৪ ঘণ্টায় নেমে এসেছে ৮০ হাজারের ঘরে। গত ২ মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। অপরদিকে দৈনিক মৃত্যুও নেমে এসেছে দুই হাজারের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

আজ মঙ্গলবার (৮ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন মানুষ। ৬৩ দিন পর এই প্রথমবারের মতো দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নামল এক লাখের নিচে। সর্বশেষ গত ২ এপ্রিল ভারতে শনাক্ত নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ৮০ হাজারের ঘরে।

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১৪ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১২৩ জন। অর্থাৎ সোমবারের তুলনায় মঙ্গলবার মৃতের সংখ্যা কমেছে তিন শতাধিক। দৈনিক মৃতের সংখ্যা কমলেও ভারতে মোট মৃত্যু ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৩ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৭০২ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ৭ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ