1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

ভারতে করোনায় আরও ৫৫০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

গত একদিনে প্রায় ৪৮ হাজার ভারতীয় করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে ৫৫০ জনের। তবে আশা জাগাচ্ছে সুস্থতা।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৬ লাখ ৮৩ হাজার ৯১৬ জন।

এর মধ্যে দিল্লিতে দৈনিক আক্রান্ত ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সেখানে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কেরলে তা ৭ হাজার। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ আজ ৫ হাজারের কম। তবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েক দিনে অনেকটা কমেছে।

পশ্চিমবঙ্গের মোট আক্রান্ত বাড়তে বাড়তে এখন ৪ লাখ ১৬ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। করোনা এ রাজ্যে মোট প্রাণ কেড়েছে ৭ হাজার ৪৫২ জনের। তবে রাজ্যের ৩ লক্ষ ৭৬ হাজার কোভিড আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৫৫০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১২১ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১২ কোটি ১৯ লাখ ৬২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৯৩ হাজারের বেশি।

এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে। দ্বিতীয় এবং তৃতীয়তে কর্নাটক এবং তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায়ও ৫২ হাজার ৭১৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৮০ লাখ ৬৬ হাজার ৫০১ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৪ লাখ ৮৯ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ